এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়
এসএসসি পরীক্ষায় ফলাফলে কুমিল্লার লাকসাম উপজেলায় সাফল্যের শীর্ষ স্থান অর্জন করেছে নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যাল। বরাবরের মতো এবারও বিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের ধারাবাহিকতা সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয় সূত্র জানায়, এ বছর প্রতিষ্ঠান থেকে ২২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ২১৭ জন শিক্ষার্থী সফল ভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৬.০২ শতাংশ। কৃতিত্বপূর্ণ ফলের পাশাপাশি বিদ্যালয়টি ৪৭জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। চমৎকার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যভাস, প্রতিভাবান শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তারিক তদারকি এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রদাণ কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক- শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই গৌবময় সাফল্য এসেছে। ভবিষ্যতে ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান শিক্ষক আরও যোগ করেন শুধু ভাল ফলাফলই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সত্ত্¦া সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য।
বিদ্যালয়ের এমন কৃতিত্বপূর্ণ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলম, অভিভাবক সদস্য গোলাম ফারুকসহ স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় লাকসামের শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ন ও গৌরবোজ¦ল ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ