ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম সাতকানিয়ায় নিষিদ্ধ যুবলীগের অর্থদাতা হিসেবে নাম ওঠে এসেছে এমপি নদভীর ডান হাত খ্যাত মোজাম্মেল চৌধুরীর নাম। মোজাম্মেল চৌধুরী সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাহাড়তলী আলীনগরের কিশোর চৌধুরী এলাকার বাসিন্দা। 
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদদীন নদভীর হাত ধরেই মূলত যুবলীগ নেতা মোজাম্মেলের উত্থান।

নদভীর হাত ধরে প্রবাস জীবন থেকেই পুরো পশ্চিম সাতকানিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করতো। 
২৪সালের ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ভাটা পড়ে পশ্চিম সাতকানিয়া এলাকায় নদভীর বিশাল  সাম্রাজ্যে। 

ফলে এই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় অদৃশ্য ভাবে এই মোজাম্মেলের হাতে।

অনুসন্ধানে জানা যায়, নদভীর একটি বিশাল নিজস্ব গ্রুপকে প্রবাস থেকে মোটা অংকের টাকা অর্থায়ন করে রাজনীতিকে সক্রিয় রাখতে মরিয়া এই মোজাম্মেল। 

আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠনকে  নিয়মিত অর্থায়ন করলেও কোন এক অদৃশ্য ইশারায় মোজাম্মেলের নাম নেই গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের নথিতে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে  সরকারদলীয় সমর্থক কয়েকজন  নেতাকর্মী এই প্রতিবেদককে জানিয়েছেন, পশ্চিম সাতকানিয়ার কিশোর চৌধুরী এলাকার মোজাম্মেলকে আইনের আওতায় আনতে না পারলে সরকার বিরোধী একটি গ্রুপ শক্তি সঞ্চার করতে পারে।তাই আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো এই মোজাম্মেলকে গ্রেপ্তার করে প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।

এদিকে সাবেক এমপি নদভীর সাথে যে এই মোজাম্মেলের গভীর সম্পর্ক তার সমর্থন একাধিক ছবিও ফুটেজ এই প্রতিবেদকের সেরেস্তায় জমা আছে।

এদিকে মোজাম্মেলের ঘনিষ্ঠ বন্ধু নজির আহমদ নামে এক ব্যক্তি প্রতিবেদককে জানিয়েছেন, মুরাদপুরের ছাত্রজনতার আন্দোলনের সময় এই মোজাম্মেলের অংশগ্রহণ রয়েছে।ফলে নগরীর একাধিক গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাানের চাপের মুখে রয়েছে। চট্টগ্রাম নগরীর বাসায় মোজাম্মেল এখন প্রশাসনের ভয়ে থাকতে পারেননা বলে নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার