ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:৩৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন পটিয়ার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তাকে কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১০ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত প্যাডে  কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে লায়ন এ এম মুন্না চৌধুরীকে আহ্বায়ক এবং জোবাইরুল আলম মানিককে সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরও কয়েকজন নেতাকে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, নতুন দায়িত্বকে তিনি শুধু একটি পদ হিসেবে দেখছেন না; বরং গণমানুষের প্রতি অর্পিত আমানত হিসেবে গ্রহণ করছেন। দক্ষিণ চট্টগ্রামের মানুষের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন। বিভাজনের পরিবর্তে ঐক্য, প্রতিহিংসার পরিবর্তে ন্যায় এবং ক্ষমতার রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ায় পটিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন মহল থেকে সাজ্জাদ হোসেনকে শুভেচ্ছা জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন আহ্বায়ক কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেবে। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে দলটির।

দক্ষিণ চট্টগ্রামের মানুষের ন্যায্য অধিকার আদায়, অধিকার রক্ষা এবং যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তরুণ এই এনসিপি নেতা। এ লক্ষ্যে তিনি দক্ষিণ চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার