ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:৫৯

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও ভিত্তিহীন তথ্যের বিষয়ে ইউনিয়নবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে জিয়াউর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, তাদের নেতা ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের ‘গ্রিন সিগনাল’ বা দলীয় সমর্থন প্রদান করেননি।

জিয়াউর রহমানের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে ছড়ানো মনগড়া বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত ও দিকনির্দেশনা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি হাজিরহাট ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও রাজনৈতিক হিসাব-নিকাশ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে জিয়াউর রহমানের দেওয়া এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত