ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:৫৯

স্বামীহারা এক বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার বসতভিটার জমিতে লাগানো দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু গাছ কেটে ক্ষতিসাধনই নয়, এ ঘটনায় থানায় অভিযোগ করায় প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বিধবা আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. আকলিমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ত্রিশাল আমলী আদালতে মামলা করেছেন। মামলাটি নং-৭৬০/২০২৬।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গুজিয়াম গ্রামের আঃ ছাসাদ খাঁ, রত্না বেগম, আকলিমা খাতুন, সিজিলা খাতুন, তাছলিমা, নাছিমাসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ক্ষতিসাধন ও চাঁদা দাবি করে আসছিলেন। প্রায় তিন বছর আগে আকলিমা আক্তারের স্বামী মারা যান। এরপর দুই সন্তান, বৃদ্ধ শ্বশুর ও প্রবাসী দেবরকে নিয়ে অনেকটা অসহায় অবস্থায় সংসার চালিয়ে আসছেন তিনি।

অভিযোগ রয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার জমির ফসল কেটে নিয়ে ক্ষতি করা হয়। সম্প্রতি বাড়িতে ভবন নির্মাণের সময়ও ৩ লাখ টাকা দিতে হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে আবারও ৫ লাখ টাকা দাবি করা হলে বিধবা আকলিমা ওই টাকা দিতে অস্বীকৃতি জানান।

এরপর তার গুজিয়াম মৌজার ১১৪৫৮ নম্বর দাগের জমিতে থাকা শতাধিক কলাগাছ, সুপারি গাছসহ ৫০টির বেশি বড় ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন বাদী।

মামলার বিবরণে আরও বলা হয়, গত ৩ আগস্ট প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে। তারা আম, জাম, কাঁঠাল, বেল, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ এবং বাঁশঝাড় কেটে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে দুই শতাধিক গাছ কেটে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি বাদীপক্ষের।

এ ছাড়া দাবিকৃত টাকা না দিলে এবং এ বিষয়ে মামলা-মোকদ্দমা করলে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। এমনকি তার সন্তানকে অপহরণের হুমকি এবং বৃদ্ধ শ্বশুরকে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছেন তিনি।

ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, “আমরা নিজেদের ক্রয়কৃত জমিতে গাছ লাগিয়েছি। স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষ বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। সর্বশেষ আমার দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করলে আমাকে ও আমার সন্তানদের হত্যার এবং সন্তান অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি আরও বলেন, এ ঘটনায় ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের

প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন

নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ

রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো

চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য

এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়

পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি

কেশবপুরে মানবতার কল্যাণে "ভোরের আলো'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত