ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ২:১৫
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামে পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন কয়েক শতাধিক মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতিহিংসামূলকভাবে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন মুকিমপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করতে যান পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মচারী। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে খালিয়াজুরী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, মামলা দায়েরের পরদিন ২৭ জুন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা মুকিমপুর গ্রামের ৭টি মিটার খুলে নিয়ে যান এবং পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এছাড়া শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবী,বকেয়া বিলের কারণে কোনো নির্দিষ্ট গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি ভিন্ন। কিন্তু কয়েকজনের সঙ্গে সৃষ্ট বিরোধের কারণে পুরো গ্রামের মানুষকে বিদ্যুৎবঞ্চিত করা অমানবিক।
বিষয়টি নিয়ে খালিয়াজুরী পল্লী বিদ্যুতের এজিএম মো. জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যারা অপরাধ করেছে, তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে আগামীকাল জেলা অফিসে মিটিং রয়েছে। মিটিং শেষে সংশ্লিষ্ট গ্রামে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মুকিমপুর গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“মুকিমপুর গ্রামের বিষয়টি আমাকে কেউ জানায়নি। আপনার মাধ্যমেই প্রথম জানতে পারলাম। বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হলে সেটি আলাদা বিষয়। তবে কয়েকজনের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কোনোভাবেই সমীচীন নয়।”
তিনি আরও বলেন, “আমি আজই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করব।”

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত