ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ২:১৮

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপসারণের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়  ছাত্রজনতা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুমকী বাউফল মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।   ৪৮ ঘন্টার মধ্যে  ইউএনকে দুমকী থেকে অপসারনের দাবিতে শ্লোগান দেন তারা। যদি ৪৮ ঘন্টার মধ্যে অপসারন করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। বক্তারা অভিযোগে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত অফিসে আসেননা, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না করা,কোন সেবা গ্রহীতা সাক্ষাৎ করতে গেলে কক্ষে প্রবেশের অনুমতি দেননা, জরুরি প্রয়োজনে ফোন করলে কারো ফোন রিসিভ করেননা, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ৫ আগষ্ট জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দেয়াসহ বিস্তর অভিযোগ করেন।
বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল ইসলাম, সারমিন আক্তার স্বর্না,সাইফুল আলম,  আবু রাফি ও শ্রীরামপুরের চরবয়ড়া নিবাসী নাজেম সরদার প্রমুখ  বক্তব্য দেন ।  বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচিরও  হুশিয়ারি দেন। 
এবিষয়ে উপজেলা  নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর কাছে বক্তব্য জানতে চাইলে তিনি অডিও বা ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।  
জেলাপ্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন  চৌধুরী বলেন,  বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ