মেহেরপুর ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী কৃষক আটক, দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী-
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড সংলগ্ন নিজের জমিতে কাজ করার সময় আব্দুল মান্নান (৬৫) নামের এক বাংলাদেশী বৃদ্ধ কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এর প্রতিবাদে ও ক্ষোভে ভারতীয় সীমানার ভেতর থেকে দুই নাগরিককে ধরে এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী।আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান সদর উপজেলার ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। অপরদিকে বাংলাদেশীদের হাতে আটক দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কৃষক আব্দুল মান্নান সীমান্তের নিজ মরিচ ক্ষেতে কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। এ সময় ভারতের নদীয়া জেলার নবচন্দ্রপুর ক্যাম্পের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল হুট করেই তাকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এর কিছুক্ষণ পর সীমান্তের ১২৩/৩-এস পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে কৃষিকাজ করতে আসা দুই ভারতীয় নাগরিক শচীন দাস ও নরোত্তম বিশ্বাসকে ধরে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশী ওই কৃষক সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরবর্তীতে গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটকে রেখে বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং উভয় দেশের আটক নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আয়োজন চলছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান