ঘোড়াঘাটে ২00 পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ গ্রেফতার-৩
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া এলাকায় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলেন—মো. খাইরুল ইসলাম (২৮),মো. মিজানুর রহমান (২৮),এবং মোঃ সেলিম মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল বিলপাড়া গ্রামস্থ তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবকের গতিপথ রোধ করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২০০ পিস উদ্ধার করা হয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট। পরে পুলিশ ট্যাবলেটগুলো জব্দ করে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ