রায়গঞ্জে ১৪১ পরীক্ষার্থীর কেউ পাস করেনি, শ্রেণিকক্ষের সামনে সারিবদ্ধ বাঁধা গরু
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪১ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফল প্রকাশের পরদিন মঙ্গলবার সকালে এসব প্রতিষ্ঠানের কয়েকটিতে সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া গেছে। এর মধ্যে কয়ড়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষের দরজার সামনেই গরু বাঁধা অবস্থায় দেখা গেছে।
মঙ্গলবার সকালে কয়ড়া দাখিল মাদ্রাসা, হাসিল দাখিল মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া যায়নি। প্রতিষ্ঠানগুলোর চারপাশও ছিল অপরিষ্কার ও আগাছায় ভরা। কয়ড়া দাখিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষের দরজার সামনে গরু বাঁধা ছিল।
স্থানীয় বাসিন্দা মো. রায়হান শেখ বলেন, ‘বেতন না থাকায় অনেক সময় শিক্ষক ও শিক্ষার্থীরা আসেন না। এ কারণে এখানে মাঝেমধ্যে গবাদিপশু গরু বেঁধে রাখা হয়।’
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মাঝেমধ্যে শিক্ষকরা আসেন। শিক্ষার্থীরা না আসায় তাঁরা কিছুক্ষণ থেকে চলে যান। নিয়মিত পাঠদান না হলে শিক্ষার্থীদের ফলাফল এমন হওয়াটাই স্বাভাবিক।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শতভাগ অকৃতকার্য হওয়া আটটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি দাখিল মাদ্রাসা ও দুটি ভোকেশনাল প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ‘প্রতিষ্ঠানগুলোতে কেন এমন ফলাফল হলো, বিষয়টি তদারকি করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সরেজমিনে পাওয়া চিত্র ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার