কাশিয়ানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
গোপালগঞ্জের কাশিয়ানীতে সানজিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ, এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা বেগম ওই গ্রামের ইমরান শেখের (৪০) স্ত্রী এবং কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহ নিয়ে বেশ কিছুদিন ধরে সানজিদা ও তার স্বামী ইমরান শেখের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। সকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, প্রতিবেশী এক নারীর সঙ্গে ইমরান শেখের পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই সানজিদার মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি পরিবারের। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ ঘটনায় নিহতের স্বামী ইমরান শেখকে আটক করেছে পুলিশ।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা