ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ, বিএসএফের হাতে যুবক আটক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে আটক করেছে। আটক যুবকের নাম আজিবর রহমান (২৩)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার (১০আগষ্ট )দিবাগত গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকার কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় তারা সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। একপর্যায়ে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের নজরে পড়েন। বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন। ঘটনার পর থেকে আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয় ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,বাংলাদেশের একজন নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটককৃত নাগরিককে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার