ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৭ দোকান ও বসতঘর


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে বাজারের রাকিবের বিরিয়ানি হাউজে থাকা একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় হোটেলের লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। পরে আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরিত হলে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।এতে একটি হোটেল, একটি লাইব্রেরি, একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি কসমেটিকসের দোকান, একটি গুদাম ও একটি বসতঘর পুড়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাগরিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের আশ্বাস দেন।

একই সঙ্গে বাজারের পাশের ময়লার স্তূপ আগামীকালের মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন