ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎বিপর্যয়ের মধ্যেও কুতুবদিয়ায় এসএসসি ফলাফলে মডেল হাই স্কুল শীর্ষে, দাখিলে নূরানীয়া বালিকা মাদ্রাসা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:৪১

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে আছে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ও জামিয়া নূরানিয়া দাখিল মাদ্রাসা। 

‎‎ফলাফল বিবরণীতে দেখা যায়, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে সর্বোচ্চ ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ২৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৮.৯১%। এছাড়া কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫২জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৬ জন। জিপিএ ৫ পেয়েছে  ১ জন। পাসের হার ৫০%। ধুরুং আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৯ জন পাশ করেছে। এ প্লাস পেয়েছে ৭ জন। পাসের হার ৪৮.৬৮ %।  লেমশীখালী উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৪৭.২৭ %। উত্তরণ বিদ্যানিকেতন থেকে ৬২ জনে ১৬জন পাশ করে। পাশের হার ২৬.৬৭%। কবি জসিমউদদীন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের হার ২৬.৩৮%।কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল থেকে ৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৮ জন। পাশের হার  ২৬.০৯%। সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জনে ১৬ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ১৯.৫১%।

‎‎অন্যদিকে, কুতুবদিয়ার বিভিন্ন মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে কৈয়ারবিল জামেয়া নূরানিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলে প্রতিষ্ঠানটি থেকে ১৯ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে ১১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৭.৮৯%। ইমাম আবু হানিফা (র) একাডেমি দাখিল মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে ০৯ জন উত্তীর্ণ হয়েছে।  ১ জন এ প্লাস পেয়েছে।  পাশের হার ৪০.৯০%। আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪০.৭৪%। দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৯ জন অংশ নিয়ে পাশ করেছে ১৬ জন। পাশের হার ৩৩.৬৫%। ছমদিয়া আলিম মাদ্রাসা থেকে ৬৯ জনের মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে।  পাশের হার ৩০%। বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৩৬ জনের মধ্যে ১০জন পাশ করেছে। ১জন জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ২৭.৭৮%। কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসায় ২২ জনের মধ্যে ০৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৮.১৮%। আল-ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৩৫ জনের মধ্যে ০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের হার ১৭.১৪%। উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ০৬জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৫%।

‎এদিকে দাখিল ভোকেশনালে আল ফারুক দাখিল মাদ্রাসা থেকে ৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৮২.৭৮%।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ফলাফল বিবরণীতে মোট ১৮টি প্রতিষ্ঠান এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার একটি প্রতিষ্ঠানের ফলাফল তুলে ধরা হয়েছে।

‎সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য-ব্যর্থতার কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ