ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৮০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:৪৪

মাননীয় প্রধানমন্ত্রী কতৃক “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নে প্রায় ৮০০টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেল আমলা ছানোয়ারের মোড় থেকে নদীর ঘাট পর্যন্ত সড়কের দুই পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়। মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম , জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ , ইউপি সচিব আব্দুল কাইয়ুম , ইউপি সদস্য মাবুদ হোসেন, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, রেহেনা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন  উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার আসামি জেলহাজতে

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে যুবদলের স্মারকলিপি

জয়পুরহাটে মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৮০০ বনজ ও ফলজ বৃক্ষ রোপণ

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে প্রস্তুতিমূলক সভা

‎বিপর্যয়ের মধ্যেও কুতুবদিয়ায় এসএসসি ফলাফলে মডেল হাই স্কুল শীর্ষে, দাখিলে নূরানীয়া বালিকা মাদ্রাসা

বিছানায় গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মধুখালী বাজার পরিদর্শনে নবনিযুক্ত ইউএনও, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা

পত্নীতলায় পাশের হার ৬২.৪৩ একটি প্রতিষ্ঠানের সবাই ফেল

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য বসানো মেশিনগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ