মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে যুবদলের স্মারকলিপি
মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মাদারীপুর জেলা যুবদল।
মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ যুবদলের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে জেলার বিভিন্ন নদ-নদী ও নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এ সময় যুবদলের নেতৃবৃন্দ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙনসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি নদী-তীরবর্তী মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। অবৈধ ড্রেজার সিন্ডিকেট উপজেলা ও শহরের বিভিন্ন বিভিন্ন পুকুর খাল ভরাট করতে বিভিন্ন সড়ক গুলোর উপর সারি সারি পাইপ দীর্ঘ বছর যাবত লাগানো রয়েছে। তাই দ্রুত অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied