মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
চট্টগ্রামের হাটহাজারীতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পৌরসদরস্ত অত্র বিদ্যালয়ে আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
এতে উদ্বোধক ছিলেন ভূমিও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি)।
এই সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,নতুন একাডেমিক ভবনের তৃতীয় তলা উদ্বোধনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও আধুনিক পরিবেশে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বেমীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের দাতা সদস্য ব্যারিষ্টার ইশরাত নাজনীন নাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামে নির্বাহী প্রকৌশলী মো:তানভীর ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইমরাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী