ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ৪:৫২
কুড়িগ্রামের রাজারহাটে চলতি বছরের সরকারি আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ না করে একটি অটো রাইস মিলে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার অভিযোগ করেছেন লটারিতে নির্বাচিত দুই কৃষক। এ ঘটনায় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ এনে তারা রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী কৃষক শাহ আলম মিয়া ও চন্দন কুমার রায় জানান, লটারিতে তাদের নাম নির্বাচিত হওয়ায় তারা সরকারি গুদামে ধান সরবরাহের জন্য ধান নিয়ে উপস্থিত হন। কিন্তু গুদামে তাদের ধান গ্রহণ করা হয়নি।
তারা অভিযোগে উল্লেখ করেন,গত ১৯ জুন বস্তা সংকটের কথা জানিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়।পরে তারা জানতে পারেন,সরকারি গুদামে ধান সংগ্রহ না করে উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি,এ বিষয়ে রাজারহাট উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের একটি টোকেন দিয়ে ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহ করতে বলেন। একই সঙ্গে ধান সরবরাহের পর টোকেনটি তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কৃষকরা আরও অভিযোগ করেন,অটো রাইস মিলে ধান নিয়ে যাওয়ার পর সেখানে কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত না থাকলেও ধানের আর্দ্রতা পরিমাপ করা হয়। পরে ধানের মানে সমস্যা দেখিয়ে তাদের একজনের ধান থেকে তিন বস্তা কর্তন করা হয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ধান গুদামঘরে নেওয়া হয়েছে।
রাজারহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. মাসুদা বেগম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
অভিযোগের বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম বলেন, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের পরিবর্তে অটো রাইস মিলে ধান নেওয়ার অভিযোগ এবং কৃষকদের ধান কর্তনের বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার