পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়।
জেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজারের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান অনুযায়ী সংগঠনটির নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সালাহ উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দু শুক্কুর, সাধারণ সম্পাদক পদে রয়েছেন হুমায়ুন কবির,এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, অর্থ সম্পাদক হিসেবে কায়সার, সাংগঠনিক সম্পাদক হিসেবে আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোজাম্মেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. বাদশা এবং দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনজুর আলম দায়িত্ব পেয়েছেন।কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আবু ছৈয়দ ও মো. বেলাল উদ্দিন।
অনুমোদনপত্রে কার্যকরী কমিটিকে সংগঠনের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের নবনির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন বলেন, উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় অঙ্গীকারও।
আমাদের লক্ষ্য হবে যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগানো হবে আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আমি বিশ্বাস করি, কমিটির সকল সদস্য ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাব একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠবে। আমরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উজানটিয়ার মানুষের কল্যাণে আমাদের ক্লাব সবসময় পাশে থাকবে এটাই আমাদের অঙ্গীকার।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি যুবসমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শিক্ষা, সচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত