দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশ
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
প্রসবব্যথা ও রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে অন্য হাসপাতালে নেওয়ার পথে সিএনজি যোগে সন্তান প্রসব করেছেন রঞ্জনা বেগম নামের এক প্রসূতি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে যাওয়া এ ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডা. তসলিমা জান্নাতের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনভর তদন্ত করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএফএম ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত কার্যক্রম শেষে দ্রুত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। ইতোমধ্যে দায়িত্বে থাকা দুই মিডওয়াইফ নার্স রুমা মহন্ত ও শায়লা আনজুমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
হাসপাতাল ও রোগীর স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রসবব্যথা ও রক্তক্ষরণ নিয়ে রঞ্জনা বেগমকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেন তাঁর স্বজনেরা। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেরপুরে নেওয়ার পথে সিএনজি যোগেই সন্তান প্রসব হয়।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী রঞ্জনা বেগম বলেন, “আমি ও আমার ছেলে এখন সুস্থ আছি। ওই দিন আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন আর কোনো মায়ের সঙ্গে না ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।”
বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রোগীর স্বজনেরা।
স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক না থাকায় মিডওয়াইফ ও নার্সদের মাধ্যমে প্রসূতিসেবা চালাতে হচ্ছে। একই সঙ্গে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। ফলে জটিল প্রসূতি রোগী হাসপাতালে এলে তাঁদের বগুড়া কিংবা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এতে জরুরি পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ ও ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এর আগে এ ঘটনার বিষয়ে দৈনিক সকালের সময় অনলাইনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তদন্ত কমিটি হাসপাতালে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে।
স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি দায়িত্বে অবহেলা, রোগীকে সময়মতো চিকিৎসা না দেওয়া এবং হাসপাতালের প্রসূতিসেবার বর্তমান পরিস্থিতিসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন