ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১১-৮-২০২৬ বিকাল ৫:৪৭

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ডে বেসরকারী একটি এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে এ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৮টি মটরসাইকেলের মধ্যে রয়েছে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) ও একটি পরিবারপরিকল্পনা অধিদপ্তরের। বাকী মটরসাইকেল হাসপাতালে আসা দর্শনাথিদের বলে জানা গেছে। প্রর্ত্যক্ষদর্শী স্থানীয় জাহিদুল ইসলাম জাদু বলেন, হাসপাতালের প্রধান গেটের কাছে থাকা বেসরকারী একটি এ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুনের সুত্রপাত হয়। আগুনে আমার ও আমার স্ত্রীর পৃথক দুটি মটরসাইকেলসহ মোট ৮ টি মটরসাইকেল পুড়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সএর উপ-পরিচালক মোঃ সাইদুজ্জামান বলেন, জেলা সদর হাসপাতালে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমরা টিমসহ ঘটনাস্থলে পৌছে যাই। এসে দেখি এ্যম্বুলেন্সসহ মটরসাইকেল পুড়ছে। আমরা পানি ছিটিয়ে খুব দ্রুক সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রন করি। এ ঘটনায় হতাহতে কোন কোন ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা যায় এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। বাগেরহাট জেলা হাসপাতালের ত্বত্তাবধায়ক ডাঃ অসীম সমাদ্দার বলেন, হাসপাতালের গেটে রোগী বহনের জন্য  অপেক্ষামান একটি সেরকারী এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে এ আগুনের ঘটনা ঘটেছে। হাসপাতালের বাইরে এ ঘটনা হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাটি তদন্ত করছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার