কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) ও এক ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)। তারা দু’জনে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী রুপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হতে পারে। আজ বুধবার সকালে লোকজন হাটতে বের হয়ে রেললাইনের ওপর দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত