মনোহরদীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নবনিযুক্ত মো. মাহমুদুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানানো হয়। পরে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, আন্তঃদপ্তর সমন্বয় এবং উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত কর্মকর্তারা।
সভায় মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি নবাগত ইউএনওর সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে একটি উন্নয়নমুখী, আধুনিক ও জনবান্ধব মনোহরদী উপজেলা গড়ে তোলা সম্ভব। এ জন্য তিনি উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Aminur / Aminur
মধুখালী পৌর বিএনপি উদ্যোগে কৃষক দল নেতা মেহেদী হাসান মুন্নুর রোগ মুক্তি কামনা করে দোয়া
সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ
মোহনগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড
নাজিরপুরে ভেঙে পড়া কালভার্টে বাঁশের সাঁকো: ৪ গ্রামের মানুষ ও শিক্ষার্থীর চরম ভোগান্তি
কুড়িগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই ভাই
শেরপুরে নারীসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ
মনোহরদীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
গোপালগঞ্জে দীর্ঘস্থায়ী লোডশেডিং: নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ওজোপাডিকো
শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা
ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন