ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে ভেঙে পড়া কালভার্টে বাঁশের সাঁকো: ৪ গ্রামের মানুষ ও শিক্ষার্থীর চরম ভোগান্তি


নাজিরপুর প্রতিনিধি  photo নাজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১১:৫৪

‎নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘটা খালের ওপরের একমাত্র কালভার্টটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চার গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিনেও কোনো সরকারি উদ্যোগ বা বরাদ্দ না পেয়ে, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে শেষ পর্যন্ত এলাকাবাসী নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে খালের ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন। বর্তমানে এই নড়বড়ে সাঁকো দিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
‎চার গ্রামের এই যাতায়াত রুটটি ব্যবহার করে প্রতিদিন ষোলশত, লক্ষীদিয়া, চরখালী এবং গড়ঘটা—এই চার এলাকার মানুষ উপজেলা সদর এবং স্থানীয় বাজারে যাতায়াত করেন। কালভার্টটি ভেঙে যাওয়ায় এই চার গ্রামের যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় বিচ্ছিন্ন।
‎ কালভার্টের ঠিক পাশেই রয়েছে গড়ঘটা প্রাথমিক বিদ্যালয় ও গড়ঘটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের  কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে ক্লাসে যাতায়াত করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবক ও শিক্ষকেরা।বাঁশের সাঁকো দিয়ে শুধু হেঁটে চলাচল করা সম্ভব। ফলে কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতিতে কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে, কৃষকেরাও তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে না পেরে বড় ধরনের অর্থনৈতিক লোকসানের মুখে পড়ছেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) বেলায়েত হোসেন ভুলু কালভার্টটি ভেঙে যাওয়ার কথা স্বীকার করে বলেন, "কালভার্টটি পুরোপুরি ভেঙে যাওয়ায় ষোলশত, লক্ষীদিয়া, চরখালী ও গড়ঘটা গ্রামের মানুষের যাতায়াত এবং স্কুল দুটির  ছাত্র-ছাত্রীর আসা-যাওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। এলাকাবাসীর এই চরম দুর্ভোগের বিষয়টি আমি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে জরুরি ভিত্তিতে একটি নতুন কালভার্ট বা সেতু পাস করানোর জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।"জরুরি ভিত্তিতে এই গরঘটা খালের ওপর একটি নতুন ও টেকসই সেতু বা কালভার্ট নির্মাণ করে চার গ্রামের মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

Aminur / Aminur

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা