মোহনগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় মাদকসেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মোহনগঞ্জ পৌরশহরে নওহাল গ্রামের মো. শমল মিয়া (২২), পশ্চিম টেংগাপাড়া এলাকার জাহেদুল ইসলাম জুয়েল (৩৩), দৌলতপুর এলাকার অনয় রায় (২০) ও একই উপজেলার খুরশিমুল গ্রামের মো. ফারুক মিয়া (৩৫)।
তাদের মধ্যে শমল মিয়াকে এক মাস, জাহেদুল ইসলাম জুয়েলকে ১৫ দিন, মো. ফারুক মিয়াকে সাত দিন এবং অনয় রায়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত