মধুখালী পৌর বিএনপি উদ্যোগে কৃষক দল নেতা মেহেদী হাসান মুন্নুর রোগ মুক্তি কামনা করে দোয়া
ফরিদপুরের মধুখালীতে পৌর বিএনপি উদ্যোগে, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নুর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১১ই আগস্ট মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী পৌর বিএনপি'র মরিচ বাজারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ ছাড়া আগামী ১৫ই আগস্ট মধুখালী উপজেলা ও পৌর বিএনপি'র বর্ধিত সভা উপলক্ষে, প্রস্তুতি নিয়ে বিবিধ আলোচনা করা হয়।
পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি আতিয়ার মোল্লা, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান মুন্নু, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। পৌর বিএনপি'র পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied