ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫ লাখ ৪০ হাজার টাকা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১২:৪০

নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার মদীনা জুটমিল সংলগ্ন মধ্য কারারচর এলাকায় পরিচালিত এ অভিযানে চারটি মামলায় ৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে অভিযানকালে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট টিম, ১২ জন পুলিশ সদস্য এবং পাঁচজন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশ নেন।

অভিযানকালে মধ্য কারারচর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের বিভিন্ন অনিয়ম পরিদর্শন ও যাচাই করা হয়। এ সময় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টে চারটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে অভিযুক্তদের মোট ৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার পুরো অর্থ আদায় করা হয়েছে।

অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগের লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনার ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় স্থানীয় জনগণকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। অবৈধ সংযোগের কারণে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং প্রচলিত আইনে এর শাস্তির বিধান সম্পর্কেও সচেতন করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনায় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে পরিচালিত এ ধরনের অভিযান অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ, সরকারি সম্পদের সুরক্ষা এবং নিরাপদ ও বৈধ গ্যাস ব্যবহারের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান শেষে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কোথাও অবৈধ গ্যাস সংযোগের তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ