ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

'বিএনপিকে এ দেশের জনগণ বারবার বিল্পবের মধ্য দিয়ে ক্ষমতায় এনেছে ' নুরুল আমিন এমপি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১২:৪৬

মিরসরাই উপজেলার বারইয়ারহাট- শান্তিরহাট - বিশুমিয়ারহাট - আবুরহাট সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার ( ১১ আগষ্ট ) বিকাল ৫টায় বারইয়াহাট শান্তিরহাট সড়ক সম্মুখস্থ চত্বরে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি শান্তিরহাট রোড সম্মুখস্থ স্থানে একটি ভিত্তি প্রস্থর উম্মোচন করেন। এ সময় তিনি সেখানে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মিরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেন একটি দল আরেকটা বিপ্লবের ডাক দিয়েছে তারা জানেনা এ দেশের জনগণ বারবার বিল্পবের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। 
 বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওরা শুধু বিভিন্ন প্রকল্পের নামে নিজেদের উন্নয়ন করেছে। আর শহীদ জিয়ার আদর্শের এই তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের কোন অর্থই নিজেদের ব্যক্তিগত কাজে ব্যয় করছে না। জনকল্যানে ও উন্নয়নে ব্যয় অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমাদের কিছুদিন সময় দিন দেখবেন আপনারাই আর কোন উন্নয়ন কাজ খুঁজে পাবেন না। এখন ওদের ফেলে যাওয়া ভাঙ্গাচোরা দশা সংস্কার করতে আমাদের একটু সময় দিতে হবে শুধু।

 বারইয়াহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে কমিশনার নিজাম ও মেজাবাউল আলম মানিক এর যৌথ সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপি নেতা এডভোকেট অলিউল কবির ইকবাল ও ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারন সম্পাদক আলমগীর, পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, নাজমুল হক সোহাগ,  রফিক উদ্দিন ভূইয়া,  গোলাম জাকারিয়া  অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন, মাকসুদুল আলম সোহান সহ প্রমুখ নেতৃবৃন্দ

উল্লেখ্য যে, মিরসরাই উপজেলার বারইয়ারহাট – শান্তিরহাট - বিশুমিয়ারহাট - আবুরহাট সড়কের দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল এবং বর্ষায় চলাচলের অনুপযোগী থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর ভোগান্তি কমাতে উক্ত সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার