ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় গ্যারেজে অভিযান: চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, আটক ২


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১২:৪৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই দুটি মোটরসাইকেল উদ্ধার এবং দুইজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানাধীন একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সোহেল শরীফ (পিতা—কাইয়ুম শরীফ) ও শিমুল সরদার (পিতা—এয়ার আলী সরদার)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে FZS V3 মডেলের দুটি মোটরসাইকেল।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় একটি মোটরসাইকেল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে বন্দর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা জানতে পারে, টুঙ্গিপাড়ার একটি মোটরসাইকেল গ্যারেজে সন্দেহজনকভাবে মোটরসাইকেল মেরামত ও পরিবর্তনের কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন্দর থানা পুলিশ টুঙ্গিপাড়া থানা পুলিশের সহায়তা চায়। পরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের সহযোগিতায় বন্দর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্যারেজটিতে অভিযান চালায়।

অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) তৌফিক, পিন্টু, সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর, কনস্টেবল শরীফ এবং কনস্টেবল মেহেদী।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সোহেল শরীফ ও শিমুল সরদারকে আটক করা হয়। পরে গ্যারেজে থাকা দুটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করে সেগুলো বরিশাল থেকে চোরাই হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বন্দর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শাহাবুদ্দিন বলেন, “আমাদের থানায় মোটরসাইকেল হারানোর বিষয়ে একটি জিডি করা হয়েছিল। ওই জিডির সূত্র ধরে আমরা তদন্ত চালাই। একপর্যায়ে জানতে পারি, টুঙ্গিপাড়ার একটি গ্যারেজে চোরাই মোটরসাইকেল নিয়ে কাজ করা হচ্ছে। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুইজনকে আটক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে সোহেল শরীফের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর—০৫, তারিখ—১১/০৮/২০২৬ বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেল দুটি আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং চোরাই মোটরসাইকেল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত