ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

‎কুতুবদিয়ার প্রাথমিক শিক্ষার হালচাল ; অফিসে জনবল সংকট


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১২:৫১

‎কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটের কারণে দাপ্তরিক ও তদারকি কার্যক্রমে চাপ বাড়ছে। অফিসের অনুমোদিত সাতটি পদের মধ্যে বর্তমানে ৩টি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও চরটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম তদারকিতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে কর্মরতদের।

‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত আছেন চৌধুরী আজিজুর রহমান। দুটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদের মধ্যে একটি পদে মুসলিম উদ্দিন কর্মরত রয়েছেন। অপর পদটি শূন্য। এছাড়া ইউডিএ পদে একজন আসলেও তিনি অন্য চাকরিতে যোগদান করায় সেই পদটিও শূন্য হয়ে গেছে।  হিসাব সহকারী পদে একজন কর্মচারী দায়িত্ব পালন করছেন।

‎অন্যদিকে অফিস সহকারী ও এমএলএসএসের দুটি পদও শূন্য রয়েছে। অর্থাৎ সাতটি অনুমোদিত পদের মধ্যে ৩টি পদে জনবল থাকলেও ৪টি পদে কোনো কর্মচারী নেই। এতে নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে সমন্বয়, প্রশাসনিক নথিপত্র সংরক্ষণ ও বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়নে কর্মরতদের ওপর অতিরিক্ত দায়িত্ব পড়ছে।

‎৫৯ বিদ্যালয়ের দায়িত্ব চারজনের ওপর

‎কুতুবদিয়া উপজেলায় মোট ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১২ হাজার ১৮ জন। শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন ৩৬৪ জন। এর মধ্যে ছয়জন শিক্ষক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

‎প্রধান শিক্ষক পদেও রয়েছে ঘাটতি। ১৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব (চ.দা.) পালন করা হচ্ছে। ২৩টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন ১৬ জন এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হয়েছেন তিনজন।

‎এ বিশাল সংখ্যক বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের। কিন্তু অফিসের নিজস্ব জনবল সংকট থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

‎ব্যক্তিগত চাপের কথাও জানালেন শিক্ষা কর্মকর্তা

‎জনবল সংকটের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান বলেন, “আমার বাসা নড়াইলে এবং আমার বৃদ্ধ মা একা থাকেন। কর্মজীবী স্ত্রী এবং ঢাকায় পড়াশোনা করা সন্তানের কারণে আমার ওপর চাপ আরও বেড়ে গেছে। বৃদ্ধ মাকে সময় দিতে না পারায় আমি খুবই আপসেট।”

‎তার ভাষ্য অনুযায়ী, দূরবর্তী কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক বিভিন্ন বিষয় সামলাতে হচ্ছে তাকে। তবে অফিসের জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজের চাপও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎শিক্ষার মানোন্নয়ন কার্যক্রমে প্রভাবের আশঙ্কাঃ

‎প্রাথমিক শিক্ষা অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন, শিক্ষকদের কার্যক্রম তদারকি, প্রশাসনিক কাজ পরিচালনা এবং শিক্ষা বিভাগের বিভিন্ন নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করা। জনবল কম থাকায় এসব কাজ যথাযথভাবে সম্পন্ন করতে অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হচ্ছে।

‎স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে জনবল সংকট অব্যাহত থাকলে বিদ্যালয়গুলোর নিয়মিত তদারকি ও প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের বিদ্যালয়গুলোতে নিয়মিত নজরদারি এবং শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

‎তাদের দাবি, কুতুবদিয়ার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। একই সঙ্গে ৫৯টি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি।

‎সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের জনবল সংকট দ্রুত সমাধান করা না হলে এর প্রভাব শুধু উপজেলা শিক্ষা অফিসের দাপ্তরিক কাজে সীমাবদ্ধ থাকবে না, বরং বিদ্যালয়গুলোর নিয়মিত তদারকি ও শিক্ষা কার্যক্রমেও পড়তে পারে। তাই শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ বা পদায়নের দাবি উঠেছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগের পর গ্রাম আদালতে মামলা

ধামরাইয়ে রাইস মিল, মিষ্টির দোকান ও টায়ার কারখানায় জরিমানা

‎দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা

সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে সাভার থানা পুলিশ

৬ জেলার কোটি -কোটি মানুষের প্রাণের দাবি ৩২ বছর পর কুমিল্লা বিমানবন্দর চালুর উদ্যোগ

লাকসামে প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ার প্রাথমিক শিক্ষার হালচাল ; অফিসে জনবল সংকট

মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি: যমুনা রেলসেতুর ৩ হাজার কোটি টাকা হাপিশ!

টুঙ্গিপাড়ায় গ্যারেজে অভিযান: চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

'বিএনপিকে এ দেশের জনগণ বারবার বিল্পবের মধ্য দিয়ে ক্ষমতায় এনেছে ' নুরুল আমিন এমপি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫ লাখ ৪০ হাজার টাকা

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধুখালী পৌর বিএনপি উদ্যোগে কৃষক দল নেতা মেহেদী হাসান মুন্নুর রোগ মুক্তি কামনা করে দোয়া