ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে রাইস মিল, মিষ্টির দোকান ও টায়ার কারখানায় জরিমানা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ১:১৩

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও অবৈধভাবে টায়ার রিসাইক্লিং কারখানা পরিচালনার অভিযোগে একটি রাইস মিল, তিনটি মিষ্টির দোকান ও একটি টায়ার রিসাইক্লিং কারখানাকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এর আগে মঙ্গলবার কালামপুর, কুমরাইল ও বাথুলিয়া এলাকায় পৃথক অভিযান চালান তিনি।

অভিযানে কালামপুরের সাহেব আলী অটো রাইস মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় তিনটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ ও খাদ্য তৈরিতে অনিয়ম পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বাথুলিয়া এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান না মেনে অবৈধভাবে টায়ার রিসাইক্লিং কারখানা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মো. আল মামুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার, মিষ্টির দোকানে পরিচ্ছন্ন পরিবেশ ও খাদ্যের মান নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার