ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বর্ণবিদ্বেষী টুইটে নিষিদ্ধ ওলি রবিনসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ সকাল ৯:৫০

ঐতিহাসিক লর্ডসে টেস্ট অভিষেক। আর ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকেই অলি রবিনসন নজর কেড়ে নিয়েছেন বল হাতে। নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন। কিউইদের দ্বিতীয় ইনিংসে তার শিকারের ঝুলিতে তিন উইকেট। সব মিলিয়ে অভিষেক ম্যাচে ৭ উইকেট। তবু বড়সড় শাস্তি পেয়েছেন রবিনসন।

অভিষেক টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পেসার ওলি রবিনসনকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০১২ ও ২০১৩ সালে রবিনসনের করা কিছু বর্ণ ও লিঙ্গবিদ্বেষী টুইটের জেরে তার বিরুদ্ধে তদন্ত চলছে, সেটির ফল না আসা পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলবেন না তিনি।

কী রয়েছেন রবিনসনের সেই পুরনো টুইটে? সেখানে কখনও ‘মুসলিমদের বোমা’, কখনও আবার কৃষ্ণাঙ্গদের ইবোলা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন। সেই সমস্ত আপত্তিকর টুইট ভাইরাল হয়ে যাওয়ার পরে প্রথম দিনের খেলার শেষে নিজেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন রবিনসন। তবে তাতেও বাঁচলেন না তিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বাদ পড়েছেন।

২০১৩ সালে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে সাইন করেন রবিনসন। তখনই বর্ণবিদ্বেষী মন্তব্যগুলি করেন। ব্যাপারটা তখন নজরে আসেনি কারো। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামার কয়েক ঘণ্টা পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। আসরে নামতে হয় ইসিবিকে। বিবৃতি জারি করে তারা জানিয়ে দেয়, বর্ণবিদ্বেষ সংক্রান্ত যে কোনও কাজের বিরোধী তারা। পুরনো ঘটনা হলেও শাস্তি পেয়েছেন রবিনসন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড