ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক কারাগারে


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ২:২০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের প্রায় ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সভাপতি মজিবুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই অভিযুক্ত তঞ্জিল খান ও সোহাগ খানের জামিন মঞ্জুর করা হয়েছে।

গত মঙ্গলবার (১১আগস্ট) বিকেলে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতে মামলার তিন অভিযুক্ত হাজির হয়ে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুন মঞ্জুরি এ আদেশ দেন। সমবায় সমিতির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি মজিবুর রহমান,সেক্রেটারি তঞ্জিল খান ও সাবেক ম্যানেজার সোহাগ খানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে আক্কাছ মিয়া ও আ. ছবুর নামে সমিতির দুই সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে একজনের বিরুদ্ধে ১০৯ ধারায় সহায়তার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়,সমিতির বিভিন্ন হিসাব ও লেনদেনে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের মাধ্যমে সমিতির প্রায় ২৫ লাখ ৬১ হাজার ১৬৯ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

প্রধান অভিযুক্ত মজিবুর রহমান নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত। তিনি পোগলা ইউনিয়নের মানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে গত ১৫ মে দৈনিক সমকাল-এ ‘সমবায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পোগলা ইউনিয়ন সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ এবং তদন্তে ওঠে আসা বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় মামলার আসামিরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সাবেক সভাপতি মজিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দুই অভিযুক্ত তঞ্জিল খান ও সোহাগ খানের জামিন মঞ্জুর করা হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য