ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বড়লেখায় ৪'তলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ২:২১

মৌলভীবাজারের বড়লেখায় চারতলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

ভিত্তিপ্রস্তর স্থাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলার নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর পত্নী ফৌজিয়া আহমদ। 

অন্যানদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দিন, তালিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলশান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখার অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি সেবার মানোন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডাকবাংলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বড়লেখা উপজেলার জন্য একটি যুগান্তকারী প্রদক্ষেপ। তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিতব্য চারতলা আধুনিক ডাকবাংলোটি সম্পন্ন হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কাজে আগত অতিথিদের আবাসন সুবিধা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরে তিনি বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাধবকুণ্ড গেস্ট হাউজ পরিদর্শন করেন। প্রয়োজনীয় সংস্কার করে এগুলো আধুনিকরণ ও ব্যবহার যোগ্য করবেন। 

এমএসএম / এমএসএম

স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

নবীগঞ্জে গয়াহরি শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত

খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রোগীর ছানি অপারেশন হবে

আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালি অনুষ্ঠিত

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহ সদরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

শতভাগ ফেল : ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ

ঠাকুরগাঁওয়ে নাইট গার্ড হ/ত্যায় ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করলেন বাবা, হাস্যোজ্জ্বল অবস্থায় যুবক

আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিলেন ইউপি সদস্য রশিদ

বড়লেখায় ৪'তলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কলমাকান্দায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক কারাগারে

শিক্ষকদের সন্মানিত করেছেন বিশ্ব নবী,তিনি আদর্শ শিক্ষক ছিলেন - মাসুদুর রহমান (ইউএনও) মধুখালি