ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিলেন ইউপি সদস্য রশিদ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ২:২২

দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম। নির্বাচনে জয়ী হয়েও শপথের জন্য তাঁকে লড়তে হয়েছে প্রায় চার বছর নয় মাস। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তাঁকে শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সুনাম। ভোট গণনার পর তাঁকে পাঁচ ভোটে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী খসরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন রশিদ। শুনানি শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মৌলভীবাজারের সিনিয়র সহকারী জজ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। পরে সংশোধিত গেজেটও প্রকাশ করা হয়।

তবে শপথ নেওয়ার আগে খসরুজ্জামানের করা রিটের কারণে রশিদের শপথ আটকে যায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বহাল রেখে আগের সব স্থগিতাদেশ বাতিল করা হয়।
এরপর ৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ বড়লেখার ইউএনওকে রশিদ আহমদ সুনামকে শপথ পড়ানোর নির্দেশ দেন।
শপথের পর রশিদ বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমিই প্রকৃত বিজয়ী ছিলাম। কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে ন্যায়বিচার পেয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে শপথ পড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।
রশিদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।
এদিকে রশিদের ভোটার ও সমর্থকেরা নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

নবীগঞ্জে গয়াহরি শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত

খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রোগীর ছানি অপারেশন হবে

আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র‍্যালি অনুষ্ঠিত

গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহ সদরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

শতভাগ ফেল : ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ

ঠাকুরগাঁওয়ে নাইট গার্ড হ/ত্যায় ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করলেন বাবা, হাস্যোজ্জ্বল অবস্থায় যুবক

আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিলেন ইউপি সদস্য রশিদ

বড়লেখায় ৪'তলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কলমাকান্দায় সমিতির ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষক কারাগারে

শিক্ষকদের সন্মানিত করেছেন বিশ্ব নবী,তিনি আদর্শ শিক্ষক ছিলেন - মাসুদুর রহমান (ইউএনও) মধুখালি