ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ সদরে আন্তর্জাতিক যুব দিবস পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ২:২৭
ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ‘যেখানে আমি, সেখানে পরিচ্ছন্নতা’ পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণের ইতিবাচক বার্তা।
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ফারুক রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোহাম্মদ রেজাউল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। তরুণদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের পাশাপাশি পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত