পরকিয়ায় বাধা দেওয়ায় হামলার শিকার সেই শিক্ষকের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকিয়ায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার সেই কলেজ শিক্ষক শাহিনুর ইসলাম মারা গেছেন। দীর্ঘ এক মাস ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালশী গ্রামের ওই কলেজ শিক্ষক শাহিনুর ইসলাম (৩০) তার নিজবাড়িতে ফেরার সময় ওই গ্রামের আব্দুর রহমানের বাড়ির পাশে উৎপেতে থাকা একই গ্রামের মুস্তী মিয়ার ছেলে সাদ্দাম হোসেনসহ আরো ৪ জন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই সময় শাহিনুর ইসলামের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় আহত শিক্ষককে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। সেখানে দীর্ঘ এক মাস দশ দিন নিজের জিবনের সাথে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ হামলার ঘটনায় শাহিনুর ইসলামের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে প্রধান আসামী সাদ্দামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার ৭ দিনের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর থেকে অভিযুক্ত মূল আসামি সাদ্দাম হোসেন ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একটি টিম কাজ করছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied