আন্তর্জাতিক যুব দিবসে হাতিয়ায় জামায়াতের যুব র্যালি অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘যুব র্যালি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে যুবসমাজের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি উপজেলা সুপারমার্কেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা শহর জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন হাতিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ ওসমান গণি রুবেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল, পৌর জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফয়জুল বারী তারিফ।
র্যালি শেষে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন সামাজিক অনিয়ম থেকে দূরে রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদকবিরোধী আন্দোলন, সামাজিক অনিয়ম প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই হাতিয়া উপজেলা শহরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ