খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রোগীর ছানি অপারেশন হবে
খুলনা জেলার কয়রা উপজেলায় বিনামূল্যে দুুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা ও পাঁচ শত রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। বুধবার (১২ আগষ্ট) সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কয়রা খুলনা জেলার একটি উপকূলীয় অঞ্চল। মৎস্য আহরণ ও কৃষি কাজে এ অঞ্চলের মানুষ সম্পৃক্ত। নিম্ন আয়ের মানুষের মাঝে কয়রা অঞ্চলে চিকিৎসাসেবা অনেক পিছিয়ে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী সম্প্রতি কয়রা ও পাইকগাছা (খুলনা-৬ আসন) থেকে জাতীয় সংসদে নির্বাচন করেন। কিন্তু তার প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচিত হন। তবে তিনি বিজয় লাভ না করলেও নির্বাচনের পরে কয়রা ও পাইকগাছায় কাজ করে যাওয়ার ঘোষনা দেন। পরবর্তীতে মনিরুল হাসান বাপ্পীকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এরই ধারাবাহিকতায় ১২ জন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা চক্ষু পরীক্ষা এবং অপারেশন করার উদ্যোগ নেন মনিরুল হাসান বাপ্পী। এ উদ্যোগে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের দেবাশীষ রায় ঝলক এ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। প্রাথমিক পর্যায়ে কয়রা উপজেলা থেকে মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা করা হবে। এরপর ছানি আক্রান্ত রোগীদের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে আসা হবে। সেখানে ছানি অপারেশন করা হবে এবং ভর্তি রোগীদের থাকার ব্যবস্থা, বিনামূল্যে চশমা ও ওষুধ দেয়া হবে দেয়া হবে। এর মাধ্যমে কয়রা উপজেলার দুই হাজার রোগী চক্ষু পরীক্ষা করাতে পারবেন এবং পাঁচশত রোগীর চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে।
খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি বলেন, মানবতার সেবা ও মানুষের কল্যাণে আমরা কাজ করছি। সুবিধাবঞ্চিত কয়রা অঞ্চলের অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবতার সেবায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেয়া ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। ডাক্তার ও স্বেচ্ছাসেবী যারা এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকল কে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি বলেন, যেন গরিব, অসহায় ও টাকার বিনিময়ে চিকিৎসা করাতে অক্ষম ব্যক্তিরাও সহজে চিকিৎসা সেবা পেতে পারে তাদের জন্য কয়রা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প করবো।
তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ একটি শিক্ষাপ্রতিষ্ঠানও উন্নয়ন বঞ্চিত হবে না। আমি এ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো। ইতিমধ্যেই আমি অনেক বরাদ্দ দিয়েছি, অচিরেই অন্যান্য প্রতিষ্ঠানে উন্নয়নে আর্থিক বরাদ্দ দেয়া হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা