ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ৪:১২

ছাত্রকে বলাৎকারের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রামের উলিপুর  উপজেলার বালা পাড়ার মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায়।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, 
  জেলার উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামারের শাহালম মিয়া ও নিলুফা ইয়াসমিনের বড় ছেলে নোকাইদ ইসলাম (১১)কে তার নানার বাড়ির কাছে পবিত্র কুরআন শরীফ হেফজ করার জন্য উক্ত মাদ্রাসায় ১ বছর পূর্বে আবাসিকভাবে রাখে। ১২ আগষ্ট নোকাইদ মাদ্রাসায় তার দুই বন্ধু মোঃ সোহান ফারাজী, মোঃ জিতু সহ ঘুমাচ্ছিলো। রাত আড়াইটার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের নুর মোহাম্মদ এর ছেলে উক্ত মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ (২৫) নোকাইদকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কক্ষে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে ও এ ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি
প্রদর্শন করে। পরে অসুস্থ শিশুটি খুব সকালে তার নানার বাড়ি রাজারহাট উপজেলার মনিডাকুয়ার ঝাকুয়া পাড়ায় এসে তার মাকে জানায়। পরে অবিভাবকের পক্ষ থেকে বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে জানালে উক্ত বলাৎকারকারী পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে আটক করে পুলিশকে জানায়। খবর পেয়ে উলিপুর থানার এস আই বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভিকটিমকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 
উলিপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, এ বিষয়ে একটি মামলা নং- ১৯, তারিখ ১২-০৮- ২০২৬ ধারা - নারী ও শিশু নির্যাযন আইন ২০০০-৯ (১) রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার