জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স, ছাতা ও জুতা মেরামতের সামগ্রী বিতরণ
জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সহযোগিতায় ১১৬ জন সুফলভোগীর মাঝে টুলবক্স, ছাতা এবং জুতা পরিষ্কার ও মেরামতের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের খঞ্জনপুরস্থ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের হাতে এসব টুলবক্স তুলে দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন জুতা তৈরি ও মেরামতকারী পেশাজীবীর মাঝে কাজের টুলবক্স, রোদ-বৃষ্টি থেকে বাঁচার ছাতা ও আনুষঙ্গিক সরঞ্জাম তুলে দেওয়া হয়।
উপকরণ পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়পুরহাট পৌর এলাকার শিল্পা রবিদাস বলেন, "বর্ষা আর কড়া রোদের মধ্যে রাস্তায় বসে কাজ করতে খুব কষ্ট হতো। আজ ছাতা ও নতুন টুলবক্স পেয়ে আমাদের কাজের সুবিধা হলো। এতে আমরা পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারব।"
উপকারভোগী মন্টু রবিদাস বলেন, "আমাদের পুরনো বাক্সে সরঞ্জাম রাখা ও বহন করা কঠিন ছিল। জেলা পরিষদের এই উদ্যোগে প্রয়োজনীয় নতুন সামগ্রী পেয়ে আমাদের কাজের গতি বাড়বে।"
একই অনুভূতি জানিয়ে সিতারাম রবিদাস বলেন, "আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কাজের প্রতি সম্মান জানিয়ে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, সমাজে অবহেলিত ও প্রান্তিক পেশাজীবীদের স্বাবলম্বী করা এবং তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই জেলা পরিষদ এই সহায়তার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied