ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কালাইয়ে ব্র্যাক ও রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ৪:১৬

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক ও রোটারি ক্লাবের আয়োজনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ‘ক্রেডিট প্লাস’ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট ২০২৬) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমে মোট ৫৩ জন নারীর VIA (Visual Inspection with Acetic Acid) ও CBE (Clinical Breast Examination) পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো নারীর VIA ও CBE পজিটিভ পাওয়া যায়নি বলে আয়োজকরা জানিয়েছেন।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), জয়পুরহাট সানজিদা নাসরীন তুলি  এবং জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ আল মামুন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO ডা. এম. শফিকুল ইসলাম। এ সময় সিনিয়র নার্স মাসুদা খাতুন, শামীমা আক্তার ও রোজিনা নাসরিন খাতুনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক জয়পুরহাটের আঞ্চলিক সমন্বয়কারী মো. রেজাউল আলম, কালাই এলাকার এরিয়া ম্যানেজার কোরবান আলী, শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক এবং শাখা হিসাব কর্মকর্তা মো. আলহাজ্ব উদ্দিন।
আয়োজকরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার