ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে চাল কল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মালিক ও শ্রমিকদের মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ৪:১৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএম সোহাগ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চাউলকল মালিকরা।
 
বুধবার (১২ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার চাউলকল মালিকরা অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন চাউলকলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। ১৩৭টি লাইসেন্সের হিসাবে দাবিকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৮ লাখ ৫০ হাজার টাকা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিল মালিকদের বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
 
বক্তারা বলেন, রায়গঞ্জ উপজেলায় বর্তমানে ১৩৭টি লাইসেন্সধারী চাউলকল রয়েছে। এসব মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ থেকে ২২ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। সরকারি বরাদ্দের চাল সংগ্রহ ও উৎপাদনের বাইরে বছরের বড় একটি সময় মিলগুলো বন্ধ থাকে। এর মধ্যে চাঁদা দাবির ঘটনায় মিল মালিকরা আরও সংকটে পড়েছেন।
 
মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি মো. মোত্তালেব ও সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সবুজসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। তারা চাঁদাবাজি বন্ধ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং চাউলকল মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধন শেষে মিল মালিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রায়গঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
এর আগে চান্দাইকোনা মিল মালিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে দেওয়া এক আবেদনে অভিযোগ করা হয়, প্রতিটি মিলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা আদায়ের জন্য মিলারদের চাপ প্রয়োগ এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ সময় রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / আরমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ