ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ও স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ৪:১৮

চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও অনিয়মিত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ঘেরাও ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও রিপন আলী প্রমুখ।  শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে অঘোষিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে স্বাভাবিক পড়াশোনা, ব্যবহারিক ক্লাস ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলায় বিদ্যুৎ সংকট শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা জানান, দিন ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাদের দাবি, শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বৈষম্যও রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধ, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ ছাড়া বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ, পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করা, বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলেন, চলমান পর্ব সমাপনী পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সব সাধারণ শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের  উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল

আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি

কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা

মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন