নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি দখলের প্রতিবাদ করায় সুবেদার সিদ্দিকুর রহমান (৫৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে গত ৬ আগস্ট নবীনগর থানায় একটি মামলা (মামলা নং: ১৬) দায়ের করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং তাঁর ছেলে হাসান (২৭)।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দীঘিরপাড় প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ্জাক ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অনধিকার প্রবেশ ও ভয়ভীতি দেখিয়ে আশপাশের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। ঘটনার দিন সিদ্দিকুর রহমান প্রজেক্ট সংলগ্ন নিজ জমিতে গেলে আসামিরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে আসামিরা তাঁকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে তাঁর মাথায় ও ডান চোখের ওপর মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে ফসলি জমি ও পুকুর কেটে বালু উত্তোলন করে আসছেন। অনিয়ন্ত্রিত ড্রেজিংয়ের কারণে এলাকার প্রায় ৩০-৩৫ কানি ফসলি জমি এবং পুকুরের পাড় ধসে গিয়েছে। আশপাশের একমাত্র মেঠোপথটি বিলীন হয়ে যাওয়ায় উত্তর পাশের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জমি ধসে গেলে বাধ্য হয়ে মালিকেরা কম মূল্যে জমি রাজ্জাকের কাছে বিক্রি করতে বাধ্য হন। কেউ বাধা দিলে শারীরিক হামলা ও নির্যাতনের শিকার হতে হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, "আমি ওনার জমি থেকে ৫০-৬০ ফুট দূর থেকে মাটি ড্রেজিং করছি, তাই ওনার জমির ক্ষতি হওয়ার কথা নয়। ওনার দুই ছেলে আমার ছেলেকে রাস্তায় আটকে মারধর করে। তারা আত্মরক্ষার চেষ্টা করলে তিনি আঘাত পান। আমি নিজেই ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।"
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হলে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাকিব মিয়া বলেন, "মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অবৈধ ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান