ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৬ বিকাল ৫:৪০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।
অভিযানে রাজশাহী জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র, নথিপত্র ও কার্যক্রম যাচাই-বাছাই করেন কর্মকর্তারা। পরিদর্শন ও নথিপত্র যাচাই শেষে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক