ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-৮-২০২৬ বিকাল ৫:৪২

গাছ লাগান পরিবেশে বাঁচান, সবুজ বৃক্ষে ভরবো দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে নারিকেল গাছ রোপণ করেছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের স্বনির্ভর রোড এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রথম দিনের কার্যক্রম হিসেবে শতাধিক নারিকেল গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন।
কর্মসূচি সম্পর্কে কামাল হোসেন বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে নারিকেল গাছ রোপণ করা হয়েছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের আবহাওয়া ও মাটির জন্য নারিকেল গাছ বেশ উপযোগী। তাই যেসব জায়গা খালি পড়ে আছে, সেখানে নারিকেলসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু কোনো একটি সংগঠনের নয়, এটি সবার দায়িত্ব। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব, ঝড় ও বন্যা থেকে মানুষকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার