বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
"ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহর জামে মসজিদের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র্যালিতে যুবসমাজের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশগঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
র্যালি পূর্ববর্তী উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ-সেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল, জাবের আহমদ, দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন সামাজিক অনিয়ম থেকে দূরে রেখে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদকবিরোধী আন্দোলন, সামাজিক অনিয়ম প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা