বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
ভোলার মনপুরায় মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মনপুরা টিম অভিযান চালিয়ে দুটি ড্রেজার (বলগেট) আটক করেছে। পরে ‘আহা মনি’ নামের ড্রেজারটির প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে তা ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় ‘আলিফ’ ও ‘আহা মনি’ নামের দুটি বলগেট আটক করা হয়।
জানা যায়, ‘আহা মনি’ নামের বলগেটটি মনপুরায় চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিসা কোম্পানির বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছিল। আটকের পর বলগেটটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হয়। কাগজপত্র সঠিক পাওয়ায় পরবর্তীতে ‘আহা মনি’ বলগেটটি ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, ‘আলিফ’ নামের বলগেটটি স্থানীয়ভাবে বালু উত্তোলন করে মনপুরা দ্বীপের বিভিন্ন পুকুর ও ডোবা ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। এ সময় বলগেটের পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. নয়ামিয়া (৫০), মো. ইসমাইল (২২), মো. শঙ্কুর আলী (২২), মো. হাসান (৩২) ও কায়েস মোল্লা (৪০)। তাদের বাড়ি বরগুনা এলাকায় বলে জানা গেছে।
অভিযানে ‘আলিফ’ বলগেট থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিন, ডিজেলচালিত সরঞ্জাম, প্লাস্টিকের পাইপসহ প্রায় ২ হাজার ঘনফুট বালু ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে ফারিসা কোম্পানির সাইট ম্যানেজার তুহিন বলেন, “বর্তমানে অতিবৃষ্টির কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বালুর প্রয়োজন হওয়ায় আমাদের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।”
অভিযানে আটক ‘আলিফ’ বলগেট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত