ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১২-৮-২০২৬ রাত ১১:৩৮

বুধবার  ১২ আগস্ট ২০২৬ সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে  পরিবেশ রক্ষায় ও দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রত্যয়ে "অপরূপ সৌন্দর্য, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ সুন্দর ভবিষ্যৎ গড়ি" শ্লোগানকে সামনে রেখে সাভার প্রেসক্লাবের উদ্যোগে মাস দিনব্যাপী বৃক্ষ ও তাঁত মেলার শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকালে সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী প্রতি বছর ৫ কোটি এবং ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্যমাত্রা, তা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সাভার প্রেসক্লাবের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
তিনি আরও বলেন, "পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশীয় তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে এ ধরনের মেলার আয়োজন সত্যিই সাধুবাদের দাবিদার।"

বিশেষ অতিথির বক্তব্য অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, "ঢাকা প্রেসক্লাবের পরেই সাভার প্রেসক্লাবের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে সাভারে একটি জায়গা বরাদ্দ দিয়ে ক্লাবের নতুন ভবন নির্মাণে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে।" 

তিনি আরও বলেন, "বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে১ কোটি ৮৬ লক্ষ প্রান্তিক মানুষকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে আর্থিক সহায়তার আওতায় আনার কাজ চলছে। পর্যায়ক্রমে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে দাবি করেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দেশের জনগণের সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
 সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বৃক্ষ তাৎ মেলার আয়োজনকে সাধুবাদ জানান এবং কল্যাণমুখী কাজের  বিষয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার  ওসি (তদন্ত) নূর মোহাম্মদ, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বোদিউজ্জামান বদিসহ বিএপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

সাভার প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দেশীয় শিল্প রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলায় বিভিন্ন নার্সারির স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং তাঁতিদের স্টলে জামদানি, খাদি, শাড়ি ও থ্রি-পিসের সমাহার ছিল। সবুজে ঘেরা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার